আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): পশ্চিম তীরে দখলদার ইহুদিবাদী ২ সেনা আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন জায়নবাদী বাহিনীর মুখপাত্র।
আজ বুধবার (১৪ অক্টোবর) ভোরে পশ্চিম তীরে অবস্থিত ‘বালাটা রেফিউজি ক্যাম্পে’ হামলার সময় ঐ ২ জায়নবাদী সৈন্য আহত হয়।
জায়নবাদী বাহিনীর মুখপাত্র এ সম্পর্কে জানিয়েছেন, বালাটা শরণার্থী শিবির থেকে ফিলিস্তিনীদেরকে আটকের অভিযান চলাকালীন সময় ঐ ২ সেনা আহত হয়।
তাদের আহত হওয়ার কোন কারণ উল্লেখ না করেই তিনি জানান, আহতদের সেনাদের ১ জনের অবস্থা আশংকাজনক।
প্রসঙ্গত, ‘বালাটাহ’; (আরবি: مخيم بلاطة) ) ১৯৫০ সালে প্রতিষ্ঠিত নাবলুস শহর সংলগ্ন পশ্চিম তীরে অবস্থিত ফিলিস্তিনী শরণার্থী শিবির। পশ্চিম তীরে সবচেয়ে বড় শরণার্থী শিবির। ০.২৫ বর্গকিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত বালাটা শিবিরে গৃহহারা ৩০ হাজার ফিলিস্তিনী মানবেতর অবস্থায় দিনাতিপাত করে।#176